, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে কম্বলবোঝাই ক্যাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেপ্তার  মানুষের আস্থার জায়গাটিকে মর্যাদা দেওয়া জেলা প্রশাসনের সকলের দায়িত্ব’ : ডিসি মো: রায়হান কবির ঝড়-বৃষ্টি, কাদা ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে মানুষের পাশে এসে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম কৃষি গবেষণা কাউন্সিলের গভর্নিং বডির সদস্য হলেন এমপি আবুল কালাম  সোনারগাঁয়ে ২৬৩ কেজি পলিথিন জব্দ ; দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা  বন্দরে অটোরিকশা চালক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার  নিজের পকেটের টাকা দিয়ে অচেতন উদ্ধার হওয়া মিলিকে মায়ের কোলে ফেরালেন আনসার কমান্ডার আবুল কালাম বেনাপোল ও শার্শা উন্নয়নে মতবিনিময় সভা এমপি সাবিরা নাজমুল তৃণমূলের উন্নয়নই সরকারের অগ্রাধিকার’ :ডিসি মো: রায়হান কবির দেশের অর্থনৈতিক সঙ্কট উদ্বেগজনক : বিকল্পধারা বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে কম্বলবোঝাই ক্যাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জে ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে কম্বলবোঝাই কাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৭ জুলাই) ভোররাতে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লারকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে ৯ লক্ষ ৫৬ হাজার টাকা মূল্যের ৬১৪ পিস কম্বল এবং ছিনতাই হওয়া কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—আঃ রহিম (৪২), মোঃ ফারুক ওরফে বাবু (৪০), মোঃ রফিকুল ইসলাম (৪০), আঃ গাফফার (৩৭) এবং আঃ রহমান (৩০)। গ্রেফতারকৃতরা নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে এই ডাকাতি চক্র পরিচালনা করত।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুলাই ভোরে ইব্রাহিম খন্দকার ও চালক মাসুদ মিয়া ফতুল্লার সাদ্দাম মার্কেট থেকে ৬১৪ পিস কম্বল নিয়ে কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-গ-১৪-০৮৩১) যোগে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন। ভোর আনুমানিক ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে পৌঁছালে ৮-১০ জনের একটি ডাকাত দল ডিবি পুলিশ পরিচয়ে তাদের গতিরোধ করে।

এরপর ডাকাতরা চালক ও মালিককে মারধর করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে দুটি স্মার্টফোন, নগদ ১০ হাজার টাকা ও ড্রাইভিং লাইসেন্স ছিনিয়ে নেয়। পরে তাদের হাত-চোখ বেঁধে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী এলাকায় ফেলে রেখে কম্বলসহ কাভার্ড ভ্যানটি নিয়ে চম্পট দেয়।

এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অভিযানে নামে পুলিশ। এসআই মাসুম বিল্লাহ ও সঙ্গীয় ফোর্স তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জন ডাকাতকে গ্রেফতার করে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে মহাসড়কে পণ্যবাহী গাড়িতে ডাকাতি করত। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।