, , ,
শিরোনামঃ
কৃষি গবেষণা কাউন্সিলের গভর্নিং বডির সদস্য হলেন এমপি আবুল কালাম  সোনারগাঁয়ে ২৬৩ কেজি পলিথিন জব্দ ; দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা  বন্দরে অটোরিকশা চালক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার  নিজের পকেটের টাকা দিয়ে অচেতন উদ্ধার হওয়া মিলিকে মায়ের কোলে ফেরালেন আনসার কমান্ডার আবুল কালাম বেনাপোল ও শার্শা উন্নয়নে মতবিনিময় সভা এমপি সাবিরা নাজমুল তৃণমূলের উন্নয়নই সরকারের অগ্রাধিকার’ :ডিসি মো: রায়হান কবির দেশের অর্থনৈতিক সঙ্কট উদ্বেগজনক : বিকল্পধারা বাংলাদেশ রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে তিনজনকে কুপিয়ে জখম, থানায় মামলা ফতুল্লায় সিটি পেপার মিলে দূর্ঘটনায় এক শ্রমিক নিহত সোনারগাঁয়ে ১৪৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার 

সোনারগাঁয়ে ২৬৩ কেজি পলিথিন জব্দ ; দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও বাজারজাতের অভিযোগে দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ২৬৩ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আরিফ ইশতিয়াকের নেতৃত্বে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া।

অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ক ধারা লঙ্ঘনের দায়ে এবং ১৫(৪)(খ) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে কাঁচপুর এলাকার শামীম হোসেন স্টোর থেকে ১৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে ৭ হাজার টাকা এবং মোহাম্মদীয়া প্যাকেজিং থেকে ১০৩ কেজি পলিথিন জব্দ করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রি, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে নারায়ণগঞ্জে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।