, , ,
শিরোনামঃ
ফতুল্লায় সিটি পেপার মিলে দূর্ঘটনায় এক শ্রমিক নিহত সোনারগাঁয়ে ১৪৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার  ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ সোনারগাঁওয়ে’One Student, One Tree’ কর্মসূচির উদ্বোধনে ১৯ হাজার ৩২০ শিক্ষার্থীকে ২৫ হাজার বৃক্ষের চারা বিতরণ নারায়ণগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ সবার আগে বাংলাদেশ’প্রতিপাদ্যে র‍্যালি ও আলোচনা সভা সম্মাননা ও ভালোবাসায় সিক্ত বহু গুণে গুণান্বিত নাট্যজন আনিসুল ইসলাম সানি চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  ছিনতাইকারী আখ্যা দিয়ে হত্যা; জিসানকে পেটানোর ঘটনায় ‘আল ফালাহ’র সম্পৃক্ত অস্বীকার নেতাদের আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতির ভাইয়ের বিরুদ্ধে চিকিৎসককে মারধরের অভিযোগ  নারায়নগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযানে ৫ টি যানবাহনকে জরিমানা 

সোনারগাঁয়ে ১৪৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বানেশ্বরদী এলাকায় অভিযান চালিয়ে ১৪৫ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে সোনারগাঁ থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত মোছাঃ ছালেহা (৩২), নোয়াগাঁও ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের মো. আল আমিনের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বানেশ্বরদী এলাকায় পলাতক আসামি মো. আল আমিন (৪০) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ছালেহার শয়নকক্ষের খাটের ওপর থাকা তোষকের নিচ থেকে ১৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় আল আমিন পালিয়ে যান।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ছালেহা এবং পলাতক আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।