, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যরা  বন্দরে নিখোঁজের ছয়দিন পর অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ ডোবা থেকে উদ্ধার  বন্দরে হাতুড়িপেটায় হোসিয়ারি শ্রমিক’কে হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজন গ্রেপ্তার  নারায়ণগঞ্জ সবচেয়ে ধনী জেলা- এসব গলাবাজি এই শিশুদের সামনে এসে নির্মম রসিকতায় পরিণত হয়: পন্টি নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ উৎসবের সমাপনী এইচএসি কেন্দ্র পরিদর্শনকালে পরীক্ষা হচ্ছে জ্ঞান, সততা ও মেধা প্রকাশের ক্ষেত্র : ডিসি মো: রায়হান কবির উৎসবের টানে বিষাদের ছায়া ডলি-ঝর্নার যৌথ উদ্যোগে মাদরাসার হাফেজ ও এতিম শিশুদের নিয়ে ফল উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব’কে বৃহত্তর আইলপাড়াবাসীর নাগরিক সংবর্ধনা  বন্দরে সাংবাদিক কিবরিয়ার মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীকে মিলাদ ও দোয়া

বন্দরে হাতুড়িপেটায় হোসিয়ারি শ্রমিক’কে হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজন গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দরে হাতুড়িপেটায় হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বন্দর উপজেলার সালেহনগর এলাকার বাসিন্দা খলিল মিয়ার ছেলে মো. সোহেব (৪২), এবং বন্দর উপজেলার শাহী মসজিদ এলাকার বাসিন্দা বছিরের ছেলে মো. সুমন (৩৮)।

র‍্যাব-১১ জানায়, গত ৩ অক্টোবর ২০২৫ সন্ধ্যায় বন্দর উপজেলার সালেহনগর এলাকার একটি অটোরিকশা গ্যারেজে টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য একটি সালিশ বৈঠক বসে। সেখানে হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেন তার পাওনা টাকা দাবি করলে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। একপর্যায়ে হাতুড়ি, লাঠি, এসএস পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।

পরে স্বজনরা তাকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৪ অক্টোবর সকালে আলমগীর হোসেন মারা যান।

এ ঘটনায় নিহতের বোন মোছা. কল্পনা বেগম বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি গণমাধ্যমে প্রকাশের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি ও প্রধান অভিযুক্ত সোহেব এবং ১০ নম্বর আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।