, , ,
শিরোনামঃ
৯ দিনের মধ্যে ১০ শ্রমিকের ক্ষতিপূরণ নিশ্চিত করলেন চট্টগ্রাম ডিসি ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে পরিবারের দোয়া কামনা  চার খুনের পর একই বাড়িতে গোসল, খেজুর-শসা খেল দুই ঘাতক সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানায় শ্রমিকদের অসুস্থতা, আতঙ্কে সাধারণ ছুটি বন্দরে বুলবুল হত্যা: ‘সিফাত বাহিনী’র প্রধানসহ ৭ জনের ১০ দিনের রিমান্ড ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষের ১৮ দিন পর খুলছে সরকারি তোলারাম কলেজের শের-ই বাংলা ছাত্রাবাস  মন্ত্রী ডা. আব্দুল মঈন খানের সঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জন, ভূমি সেবায় হয়রানি বন্ধ ও ডিজিটালাইজেশনে গুরুত্বারোপ না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে; এদের রুখবে কে? চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসি, আলিম ও সমমানের পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনেই নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

পরিদর্শনকালে তিনি পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধা সরেজমিনে দেখেন।

জেলা প্রশাসক পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় শিক্ষার্থীদের লেখনীর মনোযোগ যাতে নষ্ট না হয়, সেজন্য নীরবে শুধু পরিদর্শন করেন এবং দায়িত্বরতদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, “২০২৬ সালের এইচএসি, আলিম ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হবে বলে আমি প্রত্যাশা করি। প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবে।”

পরিদর্শনের পর জেলা প্রশাসক আরও বলেন, “পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।”

পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহদীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।