নিউজ ২৪ নারায়ণগঞ্জ
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ের হামলা, ভাংচুরের ঘটনার পর এবার আসবাপত্র ও জানালার গ্রীল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ড কার্যালয়ে এই ঘটনা ঘটে বলে জানা যায়।
এর আগে গত বুধবার দুপুরে দুই পক্ষের সংষর্ষে ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল বেপারীসহ উভয় পক্ষের ১১জন আহত হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় সোনারগাঁ থানায় উভয় পক্ষ হতেই অভিযোগ দায়ের করা হয়েছে।
এর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গড়ে উঠা বিরোধের জের হিসেবে গত বুধবার দুপুরে উভয় পক্ষে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দলীয় কার্যালয় ভাংচুরসহ একাধিক ব্যক্তি আহত হয় বলে জানা যায়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা বিএনপি কার্যালয়ের চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ও জানালার গ্রীল লুট করে নিয়ে যায়। সংঘর্ষ ও লুটপাটের ঘটনায় সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ ও আব্দুল জলির পক্ষের আহত সবুর খাঁন বাদি হয়ে সোনারগাঁ থানায় পৃথক অভিযোগ দায়ের করেন।
Leave a Reply