, , ,
শিরোনামঃ
চার খুনের পর একই বাড়িতে গোসল, খেজুর-শসা খেল দুই ঘাতক সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানায় শ্রমিকদের অসুস্থতা, আতঙ্কে সাধারণ ছুটি বন্দরে বুলবুল হত্যা: ‘সিফাত বাহিনী’র প্রধানসহ ৭ জনের ১০ দিনের রিমান্ড ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষের ১৮ দিন পর খুলছে সরকারি তোলারাম কলেজের শের-ই বাংলা ছাত্রাবাস  মন্ত্রী ডা. আব্দুল মঈন খানের সঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জন, ভূমি সেবায় হয়রানি বন্ধ ও ডিজিটালাইজেশনে গুরুত্বারোপ না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে; এদের রুখবে কে? চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯ কেজি গাঁজাসহ চালক ও হেলপারকে আটক রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ

চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর পরিচয় শনাক্তে কাজ করছে রেলওয়ে পুলিশ।

স্টেশনে থাকা প্রত্যক্ষদর্শী ঝালমুড়ি বিক্রেতা সেন্টু জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী ট্রেনটি স্টেশনে থামার আগেই ওই নারী ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ট্রেনের নিচে পড়ে যান।

তবে দুর্ঘটনার কারণ নিয়ে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে ভিন্নতা রয়েছে বলে জানিয়েছেন জেলা স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান। তাঁর ভাষ্য, কেউ জানিয়েছেন ওই নারী রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে পড়ে যান। আবার কেউ বলেছেন, চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি নিচে পড়ে যান।

স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান বলেন, ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রেলওয়ে পুলিশ নিহত নারীর পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।