, , ,
শিরোনামঃ
নারী ও শিশু নির্যাতন মামলার আসামি রাসেলকে কোর্ট চত্বরের বাহির থেকে গ্রেপ্তার  বন্দরে সিএসডি জামে মসজিদের পানির মোটরসহ অন্যান্য জিনিসপত্র চুরি ঘটনায় ৩ জন গ্রেপ্তার  বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার  টানা বৃষ্টিতে রেইনকোট পরে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় খাবার নিয়ে আশ্রয়কেন্দ্রে মানবিক ডিসি জাহিদ খেলাধুলাকে স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করা সহ খেলোয়াড়দের ভাতার ঘোষণা মামুন মাহমুদের তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি অংশ হিসেবে সাবেক যুবদল নেতাকর্মীদের দুই মাসব্যাপী কর্মসূচি অব্যাহত উপপরিচালক পদে পদোন্নতিতে জেলা তথ্য অফিসার কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা রুপগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইএসকাফ জব্দ; ১ জন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে কম্বলবোঝাই ক্যাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেপ্তার  মানুষের আস্থার জায়গাটিকে মর্যাদা দেওয়া জেলা প্রশাসনের সকলের দায়িত্ব’ : ডিসি মো: রায়হান কবির

নারী ও শিশু নির্যাতন মামলার আসামি রাসেলকে কোর্ট চত্বরের বাহির থেকে গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

ফতুল্লা মডেল থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার ৩ নম্বর আসামি রাসেল মিয়া ওরফে কইতর রাসেল (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণের বাইরে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সুমাইয়া আক্তারের দায়ের করা মামলায় যৌতুকের দাবিতে নির্যাতন, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা নং-৩০ দায়ের করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন আবুল কালামের ছেলে মেহেদী (২৬), পিংকি (৩০), রনি (৪৬) এবং আবুল কালাম (৫৫)।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, বিয়ের পর থেকেই তাকে বিদেশে পাঠানোর কথা বলে ৫ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। সর্বশেষ গত ৩০ জুন তার বাড়িতে গিয়ে আসামিরা তাকে মারধর, হত্যাচেষ্টা এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, আদালত প্রাঙ্গণের বাইরে অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর আসামি রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।