রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সবুজের মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই:প্রশাসক সাখাওয়াত  শিগগিরই দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করা হবে: শিক্ষামন্ত্রী  সজল ও সাহেদে’র নেতৃত্বে ঢাকা জিয়া উদ্যানে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নজরকাড়া শোডাউন   বন্দরে এক যুবতী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার  সিদ্ধিরগঞ্জ লেকে গোসলে নেমে পানিতে ডুবে শিশুসহ তিনজনের মৃত্যু  ফতুল্লায় নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল; ২৭ জনের নাম উল্লেখ করে মামলা,গ্রেপ্তার ২ সোনারগাঁয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা সহ ২ জন গ্রেপ্তার  “মানবিক বাজেট” কিন্তু বাস্তবায়ন কঠিন হবে : ওবায়দুর রহমান মৃধা জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের দোয়া ও তোবারক বিতরণ  সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী

সজল ও সাহেদে’র নেতৃত্বে ঢাকা জিয়া উদ্যানে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নজরকাড়া শোডাউন  

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

রাজধানীর জিয়া উদ্যানে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে নজরকাড়া এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবনির্বাচিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে রাজধানীর জিয়া উদ্যানে উপস্থিত হন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা।

‎এসময় কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‎পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং কামনায় দোয়া পরিচালনা করা হয়।

‎নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড. শাহিন খান, কাজী নাইসুল ইসলাম সাদ্দাম, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।