নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
বুধবার (১২ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশু অপহরণ মামলায় ফাতেমা আক্তার তানিয়া (৩০) ও জাহাঙ্গীর আলম (২৮)কে গ্রেপ্তার করা হয়।
একই অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার আসামি রাফেল (৪০), মো. তারেক (২০) ও মেহেদী (২৪)কে গ্রেপ্তার করা হয়।
এছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত আসামি ফাহিম (২২)কেও গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে ফাতেমা আক্তার তানিয়া ও জাহাঙ্গীর আলম নারী ও শিশু অপহরণ মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। রাফেল, তারেক ও মেহেদীর বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলা রয়েছে। অপরদিকে ফাহিমের বিরুদ্ধে আদালতের সিআর ওয়ারেন্ট রয়েছে।
ওসি এমদাদুল হক আরও জানায়, গ্রেপ্তার ছয়জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply