, , ,
শিরোনামঃ
বেহাল সড়ক থেকে আধুনিক সড়কে রূপান্তরের কাজ শুরু রংপুরে সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও মাইক্রোবাসসহ এক সদস্য গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে একটি বাড়ির সীমানা প্রাচীর ধসে দুই শিশু গুরুতর আহত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব  ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁন পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানে সদর উপজেলাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে সম্মাননা প্রদান রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ জননিরাপত্তা নিশ্চিতে সকল অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযানের সিদ্ধান্ত ডিসির বেনাপোল সীমান্তে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক সদস্য আবুল বাসার বাদশা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।

রোববার (১২ জুলাই) গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানদের সঙ্গে তিনি রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান লোদী, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী বাবু এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় নারায়ণগঞ্জ থেকে এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।