, , ,
শিরোনামঃ
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ জননিরাপত্তা নিশ্চিতে সকল অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযানের সিদ্ধান্ত ডিসির বেনাপোল সীমান্তে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক সদস্য আবুল বাসার বাদশা নারায়ণগঞ্জ সদর কোর্টে অ্যাডিশনাল ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকী’র দ্বি-বার্ষিক পরিদর্শন নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গ্রাজুয়েটস এসোসিয়েশনের মত বিনিময় রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান সোনারগাঁয়ে ১৬ পিছ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই শহীদদের স্মরণে নাসিক ১১ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামের ফ্রি মেডিকেল ক্যাম্প রূপগঞ্জের হাউলীপাড়া সমাজবাসীর উদ্যোগে মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সোনারগাঁয়ে ১-কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক সদস্য আবুল বাসার বাদশা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

শোকবার্তা:
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক সদস্য ও নাসিক ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবুল বাসার বাদশা।

রবিবার এক শোক বার্তায় আবুল বাসার বাদশা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, “ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র এবং আমাদের দলের এক অভিভাবক ছিলেন । দেশ ও দলের ক্রান্তিলগ্নে তাঁর প্রজ্ঞা ও বলিষ্ঠ নেতৃত্ব আমাদের সাহস জুগিয়েছে। তাঁর মৃত্যুতে দেশ এক মহান দেশপ্রেমিককে হারালো আর বিএনপি হারালো তার এক অকুতোভয় সেনানিকে। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

তিনি আরোও বলেন,  তিনি কেবল একজন আইনজীবীই ছিলেন না, বরং সংসদীয় গণতন্ত্রের সুরক্ষা এবং সংবিধান রক্ষায় তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। জাতীয় সংসদের স্পিকার এবং অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তিনি যে নিরপেক্ষতা ও দক্ষতার পরিচয় দিয়েছেন, তা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”

উল্লেখ্য,  রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৯৪ বছর। দেশের প্রবীণ এই রাজনীতিবিদ এবং বরেণ্য আইনজ্ঞের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।