, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৭১ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা ও চোলাই মদ উদ্ধার নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযানে ২০৫০ ইয়াবা ও ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নারায়ণগঞ্জ মহানগরে বহুমুখী কর্মসূচি, ২৭ অক্টোবর বর্ণাঢ্য র‌্যালি নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে শেষ হলো দুর্গোৎসব, বিসর্জন হয়নি ২৫ মণ্ডপের প্রতিমা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩ আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ: সজল শীতলক্ষ্যায় প্রতিমা বিসর্জনে শেষ হলো নারায়ণগঞ্জের দুর্গোৎসব বিজয়া দশমীতে নারায়ণগঞ্জে বিসর্জনের প্রস্তুতি পরিদর্শনে বিভাগীয় কমিশনার

নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযানে ২০৫০ ইয়াবা ও ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক মাদকবিরোধী অভিযানে ২ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

জেলা পুলিশের মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বন্দর ও ফতুল্লা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়। ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলামের নেতৃত্বে ডিবির ‘ক’ জোনের একটি দল বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ২ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বন্দরের কুশিয়ারা এলাকার গোলাম রাব্বি (২৮), মো. ইয়োন (২২) এবং কদমরসুল এলাকার শিপন (২৪)।

অন্যদিকে, ফতুল্লা থানাধীন চাষাঢ়া রেলক্রসিংয়ের পাকা সড়কে পৃথক অভিযান চালিয়ে দীন ইসলাম ওরফে ডেঙ্গু (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ফতুল্লার মাওরাপট্টি এলাকার বাসিন্দা। এ সময় তাঁর কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় বন্দর ও ফতুল্লা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।