, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে শেষ হলো দুর্গোৎসব, বিসর্জন হয়নি ২৫ মণ্ডপের প্রতিমা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩ আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ: সজল শীতলক্ষ্যায় প্রতিমা বিসর্জনে শেষ হলো নারায়ণগঞ্জের দুর্গোৎসব বিজয়া দশমীতে নারায়ণগঞ্জে বিসর্জনের প্রস্তুতি পরিদর্শনে বিভাগীয় কমিশনার প্রতিমা বিসর্জন হবে, সম্প্রীতি নয়’—নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনার নিট কনসার্নের বিরুদ্ধে মন্দিরের জমি দখলচেষ্টার অভিযোগ, সমাধানে ২৬ অক্টোবর বৈঠক সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ বিভিন্ন মামলায় মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আটজন মাদকসেবী, মাদক মামলার একজন, নিয়মিত মামলার একজন এবং ওয়ারেন্টভুক্ত দুই আসামি রয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে মাদকসেবী হিসেবে আটজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক মামলায় একজন, নিয়মিত মামলায় একজন এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মাদকসেবীরা হলেন: জিহাদ ওরফে ছাব্বির (১৯), মো. ফারুক (৩২), মো. রেজাউল করিম (২৫), আজমাইন কবির (৩০), মো. খোকন (৩২), মো. জাকির হোসেন (২৫), মো. রাকিবুল ইসলাম (২১) ও মো. কাকন ইসলাম (২৩)।

মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর বটতলা এলাকার মৃত মজিবর রহমানের ছেলে ফারুক (৩৮)।

নিয়মিত মামলায় গ্রেপ্তার ব্যক্তি হলেন সোনারগাঁয়ের আনন্দবাজার এলাকার মৃত লোকমানের ছেলে মো. মিজান (৩৫)।

ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোনারগাঁ উপজেলার পূর্ব বেহাকৈর এলাকার মো. রাসেল (২৬) এবং ছোট শীলমন্দি এলাকার মৃত ওমর আলী গাজীর ছেলে মো. বিল্লাল গাজী (৩৩)।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মাদক নির্মূল, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।