, , ,
শিরোনামঃ
পেশাদারিত্বের স্বীকৃতি: তৃতীয়বার পুরস্কৃত ডিএসবি সদস্য হুমায়ুন কবির ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানালেন নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁন নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক সভা: ক্লুলেস মামলা উদ্‌ঘাটনসহ বিভিন্ন সাফল্যে পুরস্কৃত ১৩ কর্মকর্তা ও সদস্য ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, একাধিক মাদক মামলার তথ্য পেয়েছে পুলিশ দেবাশীষ প্রামাণিক দেবু’র মৃত্যুতে হাফিজ – হিমাংশু ও মোস্তফা সাচ্’র শোক সোনারগাঁয়ে যুবদল নেতা জহিরুল হত্যা: ছাত্রদল নেতা রিজভী প্রধানসহ আসামি, মামলায় ২১ জন ফতুল্লায় কুবি শিক্ষার্থী ফারজানার ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ সেলিনা হায়াৎ আইভী’: গোলাম মাওলা রনি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়তে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মো: মিয়া চাঁনের উদ্যোগের আহ্বান নারায়ণগঞ্জে সেরা ১০ পূজামণ্ডপকে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উপহার

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক সভা: ক্লুলেস মামলা উদ্‌ঘাটনসহ বিভিন্ন সাফল্যে পুরস্কৃত ১৩ কর্মকর্তা ও সদস্য

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত সভায় জেলার বিভিন্ন ইউনিটের সদস্যদের সমস্যা ও কল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অপরাধ দমন, অস্ত্র উদ্ধার, ডাকাত গ্রেপ্তার এবং ক্লুলেস মামলা উদ্‌ঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ একাধিক কর্মকর্তা ও পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম।

রোববার সকাল ১০টায় পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা শুরু হয়। সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাঁদের সামষ্টিক সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সভায় কর্মদক্ষতা ও বিশেষ অবদানের জন্য ফতুল্লা থানার এএসআই মো. আব্দুল হামিদ খানকে জেলার শ্রেষ্ঠ এএসআই, রূপগঞ্জ থানার এসআই রৌশন আলীকে শ্রেষ্ঠ এসআই, ট্রাফিক শাখার সার্জেন্ট শফিউল আজম শোভনকে শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. মফিজুল ইসলামকে শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে পুরস্কৃত করা হয়।

ক্লুলেস মামলা উদ্‌ঘাটনে অবদানের জন্য বন্দর থানার এসআই মিকাইল হোসেন, ফতুল্লা মডেল থানার এসআই পলাশ বাইন এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিককে পুরস্কৃত করা হয়।

এ ছাড়া অস্ত্র উদ্ধার ও ডাকাত গ্রেপ্তারে বিশেষ অবদানের জন্য রূপগঞ্জ থানার ওসি এ. এইচ. এম. সালাউদ্দিন এবং বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বন্দর থানার ওসি মো. জামাল উদ্দিনকে পুরস্কার দেওয়া হয়।

বিশেষ পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আরও রয়েছেন জেলা বিশেষ শাখার (ডিএসবি) এসআই মোহাম্মদ শরীফ হোসেন, এসআই মো. জামাল উদ্দিন, ওয়াচার কনস্টেবল মাহবুব আফ্রাদ (৫৭৭), হুমায়ুন কবির (৫৩০) ও মো. ইসমাইল খান (৬৭১)।

পরে দুপুর ১২টায় সেপ্টেম্বর ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি ও অপরাধ পরিস্থিতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মাসব্যাপী বিভিন্ন মামলার অগ্রগতি তুলে ধরেন। পুলিশ সুপার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পর্যালোচনায় অংশ নেন।

সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), নৌ-পুলিশ ও হাইওয়ে পুলিশের পুলিশ পরিদর্শকসহ নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং অপরাধ দমনে সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।