, , ,
শিরোনামঃ
পেশাদারিত্বের স্বীকৃতি: তৃতীয়বার পুরস্কৃত ডিএসবি সদস্য হুমায়ুন কবির ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানালেন নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁন নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক সভা: ক্লুলেস মামলা উদ্‌ঘাটনসহ বিভিন্ন সাফল্যে পুরস্কৃত ১৩ কর্মকর্তা ও সদস্য ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, একাধিক মাদক মামলার তথ্য পেয়েছে পুলিশ দেবাশীষ প্রামাণিক দেবু’র মৃত্যুতে হাফিজ – হিমাংশু ও মোস্তফা সাচ্’র শোক সোনারগাঁয়ে যুবদল নেতা জহিরুল হত্যা: ছাত্রদল নেতা রিজভী প্রধানসহ আসামি, মামলায় ২১ জন ফতুল্লায় কুবি শিক্ষার্থী ফারজানার ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ সেলিনা হায়াৎ আইভী’: গোলাম মাওলা রনি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়তে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মো: মিয়া চাঁনের উদ্যোগের আহ্বান নারায়ণগঞ্জে সেরা ১০ পূজামণ্ডপকে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উপহার

পেশাদারিত্বের স্বীকৃতি: তৃতীয়বার পুরস্কৃত ডিএসবি সদস্য হুমায়ুন কবির

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ: সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তৃতীয়বারের মতো পুরস্কৃত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের ডিএসবি ফতুল্লা জোনের সদস্য হুমায়ুন কবির।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ প্যারেড ও কল্যাণ সভায় তাঁর হাতে পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম।

পুলিশের দায়িত্ব পালনে আন্তরিকতা, পেশাদারিত্ব, কর্মদক্ষতা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে তিনি এ পুরস্কার অর্জন করেন। এর আগে একই ধরনের কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ আরও দুইবার পুরস্কৃত হয়েছিলেন তিনি। তৃতীয়বারের মতো এ অর্জন তাঁর দায়িত্বশীলতা ও পেশাগত নিষ্ঠার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপারগণ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে হুমায়ুন কবির বলেন, “সততা, নিষ্ঠা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে তৃতীয়বারের মতো পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এ স্বীকৃতি দায়িত্ব পালনে আমার উৎসাহ, সাহস ও আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।”

তিনি আরও বলেন, “মাননীয় পুলিশ সুপার স্যার এবং ডিএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা, দিকনির্দেশনা ও দোয়া অব্যাহত থাকলে ভবিষ্যতেও আরও নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে ভালো কাজ করার চেষ্টা করব।”

এ অর্জনের জন্য জেলা পুলিশ সুপার ও ডিএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন হুমায়ুন কবির। তিনি ভবিষ্যতেও পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা, দক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি একজন পুলিশ সদস্যকে আরও দায়িত্বশীল ও অনুপ্রাণিত করে। হুমায়ুন কবিরের এ অর্জন পেশাগত নিষ্ঠা ও দক্ষতার ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।