, , ,
শিরোনামঃ
ফতুল্লায় ১১ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে পাঠানো হলো ফতুল্লায় ক্লিনিকে প্রসূতি ও নবজাতকের মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ দলের দুঃসময়ের পরীক্ষিত সৈনিক সেলিম হোসেন দিপু, বারদীর নেতৃত্বে দলীয় মূল্যায়নের প্রত্যাশা নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৭১ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা ও চোলাই মদ উদ্ধার নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযানে ২০৫০ ইয়াবা ও ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নারায়ণগঞ্জ মহানগরে বহুমুখী কর্মসূচি, ২৭ অক্টোবর বর্ণাঢ্য র‌্যালি নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে শেষ হলো দুর্গোৎসব, বিসর্জন হয়নি ২৫ মণ্ডপের প্রতিমা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

ফতুল্লায় ১১ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে পাঠানো হলো

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে শিশুটিকে খানপুরের একটি হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের ভাষ্য অনুযায়ী, ছোট বোনকে খুঁজতে বাড়ি থেকে বের হয়ে চাঁদমারি এলাকায় যায় শিশুটি। এ সময় এক ব্যক্তি তার বোনকে খুঁজে দেওয়ার কথা বলে তাকে একটি ইজিবাইকে তুলে শিবু মার্কেট এলাকায় নিয়ে যান। অভিযোগ রয়েছে, সেখানে অজ্ঞাত একটি স্থানে শিশুটিকে দলবদ্ধ ধর্ষণ করে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান।

পুলিশ জানায়, ভোরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা শিশুটিকে খানপুরের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুটির অভিভাবককে না পেয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা বিকেলে বিষয়টি থানা-পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ শিশুটিকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ও প্রচণ্ড রক্তক্ষরণের বিষয়টি বিবেচনায় নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি মাহবুব আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তবে এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

শিশুটির নিরাপত্তা, সুচিকিৎসা নিশ্চিত করা এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এখন গুরুত্বপূর্ণ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।