, , ,
শিরোনামঃ
বন্দর উপজেলা প্রশাসনের উদ্যােগে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁ জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার  নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে এনডিএ চেয়ারম্যান রাজিব এর সৌজন্য সাক্ষাৎ  চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভূমি সেবায় হয়রানি ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতে ডিসি রায়হান কবির এর আকস্মিক পরিদর্শন মানবিক ডিসি জাহিদুল ইসলাম মিঞা যুগ্মসচিব পদে পদোন্নতি হওয়ায় নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলার কারণে সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করলেন ডিসি জাহিদুল বন্দরে একটি অটোরিকশা ও সিএনজি গ্যারেজে ডাকাতির ঘটনায় দুইজন গ্রেপ্তার; ৭০টি ব্যাটারি উদ্ধার  নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা বন্দরে সাত বছরের শিশুকে বলাৎকার অভিযোগে কিশোর আটক

বন্দর উপজেলা প্রশাসনের উদ্যােগে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দর উপজেলায় কিশোরী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

‎বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বন্দর উপজেলা পরিষদের এডিপি (৪র্থ কিস্তি) এর আওতায় উপজেলা উন্নয়ন সহায়তা তহবিল থেকে নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

‎বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকার।

‎প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শিবানী সরকার বলেন, “কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্য সচেতন করে গড়ে তোলা। নারী শিক্ষা ও স্বাস্থ্যের সামগ্রিক উন্নয়নে বন্দর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ এডহক কমিটির সাবেক সভাপতি জনাব ইফফাত আরা ইতি এবং নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ এডহক কমিটির সদস্য ফেরদৌস ওয়াহিদ সুমন।

‎অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে স্যানিটারি সুরক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।