, , ,
শিরোনামঃ
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলার কারণে সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করলেন ডিসি জাহিদুল বন্দরে একটি অটোরিকশা ও সিএনজি গ্যারেজে ডাকাতির ঘটনায় দুইজন গ্রেপ্তার; ৭০টি ব্যাটারি উদ্ধার  নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা বন্দরে সাত বছরের শিশুকে বলাৎকার অভিযোগে কিশোর আটক আড়াইহাজারে জমিজমা–সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১; আহত ১৫ সোনারগাঁয়ে পুলিশের চেকপোস্টের সামনেই জাপানপ্রবাসী মাইক্রোবাসে ডাকাতি পরিবেশ রক্ষায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান বহিষ্কারাদেশ প্রত্যাহার ও দলীয় সকল পদ ফিরে পেতে পারেন এমপি মান্নানের পুত্র সজিব  নারী ও শিশু নির্যাতন মামলার আসামি রাসেলকে কোর্ট চত্বরের বাহির থেকে গ্রেপ্তার  বন্দরে সিএসডি জামে মসজিদের পানির মোটরসহ অন্যান্য জিনিসপত্র চুরি ঘটনায় ৩ জন গ্রেপ্তার 

বন্দরে একটি অটোরিকশা ও সিএনজি গ্যারেজে ডাকাতির ঘটনায় দুইজন গ্রেপ্তার; ৭০টি ব্যাটারি উদ্ধার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

বন্দরে একটি অটোরিকশা ও সিএনজি গ্যারেজে সংঘটিত ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ৭০টি অটোরিকশার ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার অষ্টগ্রাম এলাকার মৃত অহেদ আলীর ছেলে অঙ্কুর মিয়া (৫০) এবং লক্ষ্মীপুর সদর উপজেলার চরমণ্ডল গ্রামের মৃত ইউসুফের ছেলে নূর নবী (৩৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জুলাই ভোরে বন্দরের মদনপুরের আন্দিরপাড় এলাকায় নিলুফা বেগমের মালিকানাধীন একটি অটোরিকশা ও সিএনজি গ্যারেজে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল গ্যারেজের ম্যানেজার ফয়সালকে হাত-পা বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মোট ১০৬টি অটোরিকশার ব্যাটারি লুট করে।

ঘটনার পর গ্যারেজের মালিক নিলুফা বেগম বন্দর থানায় অভিযোগ দায়ের করেন।

বন্দর থানার এসআই ইয়াসিন আরাফাত জানান, অভিযোগের পর বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে অঙ্কুর মিয়া ও নূর নবীকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ডাকাতি হওয়া ৭০টি অটোরিকশার ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট ব্যাটারি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।