, , ,
শিরোনামঃ
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলার কারণে সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করলেন ডিসি জাহিদুল বন্দরে একটি অটোরিকশা ও সিএনজি গ্যারেজে ডাকাতির ঘটনায় দুইজন গ্রেপ্তার; ৭০টি ব্যাটারি উদ্ধার  নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা বন্দরে সাত বছরের শিশুকে বলাৎকার অভিযোগে কিশোর আটক আড়াইহাজারে জমিজমা–সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১; আহত ১৫ সোনারগাঁয়ে পুলিশের চেকপোস্টের সামনেই জাপানপ্রবাসী মাইক্রোবাসে ডাকাতি পরিবেশ রক্ষায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান বহিষ্কারাদেশ প্রত্যাহার ও দলীয় সকল পদ ফিরে পেতে পারেন এমপি মান্নানের পুত্র সজিব  নারী ও শিশু নির্যাতন মামলার আসামি রাসেলকে কোর্ট চত্বরের বাহির থেকে গ্রেপ্তার  বন্দরে সিএসডি জামে মসজিদের পানির মোটরসহ অন্যান্য জিনিসপত্র চুরি ঘটনায় ৩ জন গ্রেপ্তার 

সোনারগাঁয়ে পুলিশের চেকপোস্টের সামনেই জাপানপ্রবাসী মাইক্রোবাসে ডাকাতি

নিউজ ২৪ নারায়ণগঞ্জ  

সোনারগাঁয়ে পুলিশের চেকপোস্টের সামনেই জাপানপ্রবাসী এক দম্পতির বহনকারী মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) দীপংকর ঘোষ।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ফেনী জেলার বাসিন্দা জাপানপ্রবাসী আরমান (৪০) স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে একটি হাইয়েস মাইক্রোবাসে করে ফেনী থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। পথে মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় পৌঁছালে ৫ থেকে ৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র, চাপাতি, ছুরি ও লোহার রড নিয়ে তাদের গাড়ির গতিরোধ করে।

এরপর ডাকাতরা গাড়িতে থাকা যাত্রীদের মারধর করে প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার, একটি আইফোন-১৬ প্রো ম্যাক্সসহ তিনটি মোবাইল ফোন এবং নগদ ৩০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। ভুক্তভোগীদের দাবি, লুট হওয়া স্বর্ণের বর্তমান বাজারমূল্য ৩০ লাখ টাকারও বেশি।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল আরোহী জানান, একই পথে যাওয়ার সময় কয়েকজনকে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি ভয়ে সামনে এগোননি। কিছুক্ষণ পর ওই মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় দায়িত্বরত কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ঘটনাটি মহাসড়কের মূল সড়কে নয়, পাশের একটি নিচু সড়কে ঘটেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ঘটনাস্থল থানা পুলিশের চেকপোস্টের সামনে বলে জানা গেছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) দীপংকর ঘোষ জানান, এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।