, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে ১৬ পিছ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই শহীদদের স্মরণে নাসিক ১১ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামের ফ্রি মেডিকেল ক্যাম্প রূপগঞ্জের হাউলীপাড়া সমাজবাসীর উদ্যোগে মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সোনারগাঁয়ে ১-কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার পানিবন্দী অসহায় মানুষের দুর্দশা লাঘবে খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সামগ্রী নিয়ে দুয়ারে দুয়ারে ডিসি জাহিদুল বন্দর উপজেলা প্রশাসনের উদ্যােগে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁ জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার  নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে এনডিএ চেয়ারম্যান রাজিব এর সৌজন্য সাক্ষাৎ  চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভূমি সেবায় হয়রানি ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতে ডিসি রায়হান কবির এর আকস্মিক পরিদর্শন

জুলাই শহীদদের স্মরণে নাসিক ১১ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামের ফ্রি মেডিকেল ক্যাম্প

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

স্টাফ রিপোর্টার: জুলাই শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামের উদ্যোগে একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রোগের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরী আমীর এবং জামায়াত-সমর্থিত নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার। তিনি আয়োজকদের প্রশংসা করে বলেন, “১১ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আল্লাহ তা’আলা যেন তাদের এ খেদমত কবুল করেন। মানুষের সেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকুক, সেই দোয়া করি।”

সভাপতির বক্তব্যে ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. খোরশেদ আলম বলেন, “ওয়ার্ডবাসীর প্রয়োজনেই আমাদের এ আয়োজন। যারা অর্থাভাবে চিকিৎসা করাতে পারেন না, তাদের জন্য এটি একটি ছোট্ট প্রয়াস। ভবিষ্যতেও প্রয়োজন হলে এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে। জনগণ আমাদের সেবার সুযোগ দিলে ওয়ার্ডভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করব। আমরা সমাজকে মাদকমুক্ত ও মানবিক মূল্যবোধসম্পন্ন হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা সবসময় পাশে থাকব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ। তিনি বলেন, “মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা। কোরআন-হাদিসের আলোকে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত মহৎ। ১১ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামকে ধন্যবাদ জানাই।”

আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও তল্লা বড় জামে মসজিদের সভাপতি সমশের আলী। এছাড়া বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, উত্তর থানা আমীর মাওলানা আবুল কালাম আজাদ এবং উত্তর থানা সেক্রেটারি আব্দুর রহিম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কাজী মো আবুল হোসেন।

মেডিকেল ক্যাম্পে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগের চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেন। তারা হলেন—ডা. আলী আশরাফ খান (চর্মরোগ বিশেষজ্ঞ), ডা. মো. শাহজালাল সুমন (অর্থোপেডিক), ডা. আশিকুর রহমান মৃদুল, ডা. ইব্রাহীম খলিল, ডা. হারুন আর রশীদ চৌধুরী এবং দন্ত চিকিৎসক ডা. আবু নাঈম (মো. ইব্রাহীম)।

দিনব্যাপী আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।