রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
শিগগিরই দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করা হবে: শিক্ষামন্ত্রী  সজল ও সাহেদে’র নেতৃত্বে ঢাকা জিয়া উদ্যানে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নজরকাড়া শোডাউন   বন্দরে এক যুবতী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার  সিদ্ধিরগঞ্জ লেকে গোসলে নেমে পানিতে ডুবে শিশুসহ তিনজনের মৃত্যু  ফতুল্লায় নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল; ২৭ জনের নাম উল্লেখ করে মামলা,গ্রেপ্তার ২ সোনারগাঁয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা সহ ২ জন গ্রেপ্তার  “মানবিক বাজেট” কিন্তু বাস্তবায়ন কঠিন হবে : ওবায়দুর রহমান মৃধা জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের দোয়া ও তোবারক বিতরণ  সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ

“মানবিক বাজেট” কিন্তু বাস্তবায়ন কঠিন হবে : ওবায়দুর রহমান মৃধা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা বলেন, ২০২৬-২৭ অর্থবছরের জন্য ঘোষিত বাজেট মানবিক কিন্তু বাস্তবায়ন কঠিন হতে পারে। সরকার বাজেটে সাধারণ মানুষদের কল্যাণের কথা ভেবেছেন। জীবনধারণে প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর উপর কর রিয়াত দিয়েছেন যা প্রশংসনীয়।

ঘাটতি বাজেট দেয়া অনেক দেশের জন্যই সাধারণ বাস্তবতা। বাংলাদেশের সমস্যা হল রাজস্ব আয় বাড়ানো এবং আদায়ে স্বচ্ছতা আনয়ন করা! সরকারের প্রধান চ্যালেঞ্জ হবে প্রশাসনিক দুর্নীতি রোধ এবং প্রশাসনে কার্যকর গতিশীলতা নিশ্চিত করা। প্রশাসন যদি দুর্নীতিমুক্ত না হয় তাহলে সরকারের অনেক চেষ্টাই ব্যর্থ হতে বাধ্য। আর রাজস্ব আদায় কখনো এ দেশে স্বচ্ছ ছিল না।

কর ফাঁকি খুব সাধারণ ব্যাপার। ফলে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় সম্ভব হয়নি। আমরা এই বাজেটকে চিন্তাশীল বাজেট বলতে পারি কেননা এখানে অনেক বেশি মানবিক বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়েছে যা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। সে বিবেচনায় সরকারকে আমরা সাধুবাদ জানাতেই পারি।

আমরা আশা করি, সরকার যোগ্য ও ডাইনামিক নেতৃত্বের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়তে কাজ করে যাবে। তবে মনে রাখতে হবে- দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ করতে না পারলে সরকারের জন্য কঠিন বাস্তবতা এড়িয়ে যাওয়া সম্ভব হবে না।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।