রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সবুজের মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই:প্রশাসক সাখাওয়াত  শিগগিরই দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করা হবে: শিক্ষামন্ত্রী  সজল ও সাহেদে’র নেতৃত্বে ঢাকা জিয়া উদ্যানে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নজরকাড়া শোডাউন   বন্দরে এক যুবতী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার  সিদ্ধিরগঞ্জ লেকে গোসলে নেমে পানিতে ডুবে শিশুসহ তিনজনের মৃত্যু  ফতুল্লায় নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল; ২৭ জনের নাম উল্লেখ করে মামলা,গ্রেপ্তার ২ সোনারগাঁয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা সহ ২ জন গ্রেপ্তার  “মানবিক বাজেট” কিন্তু বাস্তবায়ন কঠিন হবে : ওবায়দুর রহমান মৃধা জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের দোয়া ও তোবারক বিতরণ  সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী

ফতুল্লায় নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল; ২৭ জনের নাম উল্লেখ করে মামলা,গ্রেপ্তার ২

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছে পুলিশ।

এ মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এখন পর্যন্ত এ মামলায় দু’জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) সকালে ফতুল্লা মডেল থানার এসআই মশিউর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: শাকিল হোসেন ওরফে রাব্বি (২২) ও মো. আফজাল হোসেন (১৯)।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ফতুল্লার আদর্শনগর এলাকার তানিন কুঞ্জ সড়কে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নেতা-কর্মীরা সরকারবিরোধী মিছিল করে। এ সময় স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক বলে স্বীকার করেছে। এ ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে বলে দাবি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন: তানভীর (২২), জীবন (৩০), রাকিব (১৯), রকি (২২), মোজাহের মোল্লা (২৬), আরিয়ান খাঁন ওরফে আদর (২৮), রবি রায়হান (৩০), শেখ রাসেল ক্রিয়া চক্র কুতুবপুর ইউনিয়নের সভাপতি জাহিদ (৩০), নেহাল (২৫), ইকবাল (৩০), রাজিব তালুকদার (৪৫), অপু (২৯), শাকিল (৩০), বাবু (৩০), জসিম (৩২), রাসেল (৩৫), রিয়াজ (২৬), ইমরান (৩০), সুমন (৩২), তুষার (৩০), সফিক (২৫), রিয়াজুল (৪০), মালেক (৫০), সুমন (৪০), জিহাদ (৩০)।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, এ মামলার অপর আসামিদেরও গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।