নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বন্দরে শারমিন আক্তার (২৪) নামে এক যুবতী নারী ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। শনিবার (১৩ জুন) বেলা পৌনে ১টায় বন্দর থানার ২৭ নং ওয়ার্ডের মুরাদপুর এলাকার জনৈক আনোয়ার হোসেনের আধা পাঁকা ভাড়াটিয়া ঘর থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
আত্মহননকারী যুবতী নারী শারমিন আক্তার কুমিল্লা জেলার ভাঙ্গুরা থানার জুগির খেল এলাকার নাসির উদ্দিন মিয়ার মেয়ে। সে দীর্ঘ দিন ধরে বন্দর থানার ২৭ নং ওয়ার্ডের মুরাদপুর এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। এর আগে শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১০টার মধ্যে যে কোন সময়ে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে ধামগড় ফাঁড়ি উপ পরিদর্শক এস আই ফজলুল হক জানান, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বেলা পৌনে ১টার দিকে উল্লেখিত ভাড়াটিয়া বাড়িতে এসে মৃতদেহটি ঘরের আঁড়ার সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।
পরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করি। আত্মহত্যার কোন কারন জানা যায়নি। আত্মহত্যার কারন জানার জন্য পুলিশি তদন্ত অব্যহত রয়েছে। এ ব্যাপারে বন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply