, , ,
শিরোনামঃ
রুপগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপনে এমপি দিপু ভূইয়ার নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‌্যালি  বন্দরে মাদকসেবী ডালিম হত্যার ঘটনায় ঘাতক হাবিব গ্রেপ্তার  আড়াইহাজারে নারীকে ব্যবহার করে ‘হানি ট্র্যাপ’ অপহরণের পর মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৩ জন সোনারগাঁয়ে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি, স্ত্রী ও শশুর বাড়ির সদস্য বিরুদ্ধে হত্যার অভিযোগ সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০ পরিবারকে ঘর তুলে দেবেন প্রধানমন্ত্রী:ডিসি জাহিদুল বন্দরে গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকান্ডের একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ  আমের ক্যারেটের আড়ালে ফেনসিডিল পাচার, রূপগঞ্জে ৩৭৭ বোতল উদ্ধার সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ-তাতীলীগের দুই নেতা গ্রেপ্তার ফতুল্লায় ১০ প্যাকেট হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি, স্ত্রী ও শশুর বাড়ির সদস্য বিরুদ্ধে হত্যার অভিযোগ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে আবু জুম্মান (২৮) নামে এক অটোরিকশাচালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে স্ত্রী, শ্বশুর ও শ্বশুরবাড়ির অন্য সদস্যদের বিরুদ্ধে নির্যাতন করে হত্যার অভিযোগ তুলে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহতের মা সেলিনা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকেলে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে গত বুধবার সন্ধ্যায় উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাশিপুর এলাকায় লিটন মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।

অভিযোগে তিনি উল্লেখ করেন, আবু জুম্মান প্রেমের সম্পর্কের পর আফসানাকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল। এ সময় স্ত্রী আফসানা, তার বাবা নুর হোসেন এবং পরিবারের অন্য সদস্যরা প্রায়ই আবু জুম্মানকে হুমকি দিতেন বলে অভিযোগ করেন তিনি।

নিহতের মা সেলিনা বেগমের দাবি, ঘটনার দিন সন্ধ্যায় তার ছেলেকে নির্যাতন করে হত্যার পর লাশ ঘরে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করা হয়। পরে বিষয়টি জানানো হলে তিনি ঘটনাস্থলে যান। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া গেলে সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।