, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে অটো-পিকআপ সংঘর্ষে ৬ জন আহত, পঙ্গু হাসপাতালে একজন সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই মুদি দোকানীর জরিমানা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিক্ষোভ চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার কৃষক দলের নেতা ফয়সাল বহিষ্কার বহিষ্কারের পরও থামছে না অভিযোগ, নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের নিয়ে আলোচনা ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় দুইজন গ্রেপ্তার সোনারগাঁয়ে নদীতে ডুবে নিহত তিন শিক্ষার্থীর পরিবারের পাশে এমপি মান্নান

দেশীয় ও বিদেশী ষড়যন্ত্রকারীদের ইন্ধনে একটি বিশেষ দল নানা ধরণের ষড়যন্ত্রে মেতে উঠেছে: আবদুস সালাম আজাদ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

দেশীয় ও বিদেশী ষড়যন্ত্রকারীদের সব চক্রান্ত পরাভূত করে বাংলাদেশে একটি সমৃদ্ধিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ এমপি।

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৬ আগস্ট) নারায়ণগঞ্জ নতুন কোর্ট সংলগ্ন এলাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এদেশের জনগণ, সাধারণ মানুষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপিকে গণতান্ত্রিক অধিকার পুনর্দখলের লড়াইয়ে সমাদৃত করেছে। অতীতের বিভিন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণ বিএনপিকে সংসদে পাঠিয়েছে, তাদের ওপর আস্থা রেখে সরকার গঠনের সুযোগ দিয়েছে।

এদেশের মানুষের মূল আশা ছিল এই দলের মধ্য দিয়ে একটি সমৃদ্ধিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যেখানে জনগণের কথা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত থাকবে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর স্বৈরাচারী শাসক জনগণের তীব্র আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তবে বর্তমানে আবারও নতুন করে দেশীয় ও বিদেশী ষড়যন্ত্রকারীদের ইন্ধনে একটি বিশেষ দল নানা ধরণের ষড়যন্ত্রে মেতে উঠেছে।

ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলাদেশের মাটিতে কোন বিদেশী কিংবা দেশীয় চক্রান্তকারীদের স্থান হবে না। আমরা তাদের সকল ষড়যন্ত্র পরাভূত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।

জননেতা তারেক রহমানের নেতৃত্বে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে একটি সমৃদ্ধিশালী গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা হবে।”
‎নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক (ঢাকা) এমপি নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপি।

এছাড়াও আলোচনা সভায় নারায়ণগঞ্জ জেলা ও স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।