, , ,
শিরোনামঃ
রুপগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপনে এমপি দিপু ভূইয়ার নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‌্যালি  বন্দরে মাদকসেবী ডালিম হত্যার ঘটনায় ঘাতক হাবিব গ্রেপ্তার  আড়াইহাজারে নারীকে ব্যবহার করে ‘হানি ট্র্যাপ’ অপহরণের পর মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৩ জন সোনারগাঁয়ে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি, স্ত্রী ও শশুর বাড়ির সদস্য বিরুদ্ধে হত্যার অভিযোগ সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০ পরিবারকে ঘর তুলে দেবেন প্রধানমন্ত্রী:ডিসি জাহিদুল বন্দরে গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকান্ডের একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ  আমের ক্যারেটের আড়ালে ফেনসিডিল পাচার, রূপগঞ্জে ৩৭৭ বোতল উদ্ধার সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ-তাতীলীগের দুই নেতা গ্রেপ্তার ফতুল্লায় ১০ প্যাকেট হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

বন্দরে গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকান্ডের একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

বন্দরে একটি বাড়িতে গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মঈদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের ছেলে মারুফ (৮)। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

তাদের তিনজনের অবস্থা আশংকাজনক। শুক্রবার (৭ আগস্ট) ভোরে বন্দর উপজেলায় মুসাপুর ইউনিয়নের চাপাতলি ইটেরপুল এলাকায় সেলিমের বাড়ির ভাড়াটে রাজমিস্ত্রী মাইদুলের ঘরে এ ঘটনা ঘটে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ মঈদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধদের স্বজন ও স্থানীয়রা জানান, ভোরে মঈদুল লাইটার দিয়ে সিগারেটে আগুন ধরালে বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় মারাত্বক দগ্ধ হন মাইদুল তার স্ত্রী বিউটি এবং তাদের আট বছর বয়সের শিশু সন্তান মারুফ।

আগুনে পরিবারটির ঘরের যাবতীয় আসবাবপত্র পুঁড়ে যায়। পরে স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে রাজধানির জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেলিমের বাড়ির গ্যাসের লাইনটি অবৈধ বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, যেকোনো ভাবে ঘরটিতে গ্যাস লিকেজ হয়ে জমাট বাঁধে। শুক্রবার ভোরে ঘরের বাসিন্দা মাইদুল যখন লাইটার দিয়ে সিগারেট জ্বালাতে যায় তখনি বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।