, , ,
শিরোনামঃ
রুপগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপনে এমপি দিপু ভূইয়ার নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‌্যালি  বন্দরে মাদকসেবী ডালিম হত্যার ঘটনায় ঘাতক হাবিব গ্রেপ্তার  আড়াইহাজারে নারীকে ব্যবহার করে ‘হানি ট্র্যাপ’ অপহরণের পর মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৩ জন সোনারগাঁয়ে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি, স্ত্রী ও শশুর বাড়ির সদস্য বিরুদ্ধে হত্যার অভিযোগ সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০ পরিবারকে ঘর তুলে দেবেন প্রধানমন্ত্রী:ডিসি জাহিদুল বন্দরে গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকান্ডের একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ  আমের ক্যারেটের আড়ালে ফেনসিডিল পাচার, রূপগঞ্জে ৩৭৭ বোতল উদ্ধার সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ-তাতীলীগের দুই নেতা গ্রেপ্তার ফতুল্লায় ১০ প্যাকেট হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

ফ্যাসিবাদ ও মাদকের বিরুদ্ধে বন্দর থানা পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ  

বন্দরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, ফ্যাসিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম শুরু করেছে বন্দর থানা পুলিশ। গত মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে বন্দরে তৃতীয় শীতলক্ষ সেতুসহ  বিভিন্ন স্থানে মহড়া দেওয়া হয়।

এ ব্যাপারে  বন্দর থানার ওসি  জামাল উদ্দিন জানান, ফ্যাসিবাদী চক্র বা দুষ্কৃতকারীরা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা, মিটিং বা মিছিল করার সুযোগ না পায় সেজন্য আমরা কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এ কার্যক্রম হাতে নিয়েছি। তারা মাথাচাড়া দেওয়ার কোনো সুযোগ পাবে না। অপরাধ দমনে আমরা পুরো থানা এলাকায় পুলিশি নজরদারিসহ  চেকপোস্ট জোরদার করেছি।

তিনি আরো জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাঁর অফিসার ও ফোর্স নিয়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিদিন নিয়মিতভাবে এই টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হবে।

বন্দর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত পয়েন্ট বন্দরের তৃতীয় শীতলক্ষ্যা ব্রিজ, বন্দর বাস স্ট্যান্ড, নবীগঞ্জ বাস স্ট্যান্ড এবং মদনপুরসহ বিভিন্ন জনাকীর্ণ ও সংবেদনশীল স্থানে এ চেকপোস্ট বসানো হয়।

অভিযানকালে সন্দেহভাজন বিভিন্ন ব্যক্তি ও যানবাহনে নিয়মিত তল্লাশি (চেকপোস্ট কার্যক্রম) পরিচালনা করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।