, , ,
শিরোনামঃ
রুপগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপনে এমপি দিপু ভূইয়ার নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‌্যালি  বন্দরে মাদকসেবী ডালিম হত্যার ঘটনায় ঘাতক হাবিব গ্রেপ্তার  আড়াইহাজারে নারীকে ব্যবহার করে ‘হানি ট্র্যাপ’ অপহরণের পর মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৩ জন সোনারগাঁয়ে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি, স্ত্রী ও শশুর বাড়ির সদস্য বিরুদ্ধে হত্যার অভিযোগ সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০ পরিবারকে ঘর তুলে দেবেন প্রধানমন্ত্রী:ডিসি জাহিদুল বন্দরে গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকান্ডের একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ  আমের ক্যারেটের আড়ালে ফেনসিডিল পাচার, রূপগঞ্জে ৩৭৭ বোতল উদ্ধার সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ-তাতীলীগের দুই নেতা গ্রেপ্তার ফতুল্লায় ১০ প্যাকেট হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

ফতুল্লায় ১০ প্যাকেট হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ প্যাকেট হেরোইনসহ মো. সাখাওয়াত হোসেন ওরফে মোহন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বুধবার (৫ আগস্ট) রাত ৯টা ১৫ মিনিটে ফতুল্লা থানাধীন মাহমুদপুর এলাকার নিজাম উদ্দিন রোডের একটি সাততলা ভবনের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আশীষ কুমার দাসের নেতৃত্বে থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে তার কাছ থেকে ১০ প্যাকেট হেরোইন উদ্ধারপূর্বক তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর আসামির পিসিপিআর যাচাইয়ে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত সাখাওয়াত হোসেন ওরফে মোহন ফতুল্লা থানার ভূইঘর সরদার বাড়ির বাসিন্দা। তিনি মো. বদিউল আলম ও শাহানারা বেগমের ছেলে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।