নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমের ক্যারেটের আড়ালে পাচারের সময় ৩৭৭ বোতল ফেনসিডিলসহ মো. মমিন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শুক্রবার (৭ আগস্ট) সকালে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
নাঈমুল হক জানায়, মাদকের একটি বড় চালান বহন করে একটি ট্রাক নারায়ণগঞ্জের দিকে আসছে—এমন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে রূপগঞ্জ থানাধীন ঢাকা বাইপাস মহাসড়কের কেন্দুয়াপাড়া এলাকায় রূপসী বাংলা রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়।
এ সময় সন্দেহজনক একটি ট্রাককে থামার সংকেত দিলে ট্রাক থেকে নেমে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা তাকে আটক করেন।
আটক ব্যক্তির পরিচয় মো. মমিন (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কাঠাল চাঁদপুর এলাকার মো. নূরুল হকের ছেলে।
পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে আমের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে রাখা ৩৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মমিন একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে বলে জানানো হয়। র্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন কৌশলে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের জেলাগুলোতে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
গ্রেপ্তার আসামি ও জব্দকৃত মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১১।
Leave a Reply