, , ,
শিরোনামঃ
রুপগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপনে এমপি দিপু ভূইয়ার নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‌্যালি  বন্দরে মাদকসেবী ডালিম হত্যার ঘটনায় ঘাতক হাবিব গ্রেপ্তার  আড়াইহাজারে নারীকে ব্যবহার করে ‘হানি ট্র্যাপ’ অপহরণের পর মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৩ জন সোনারগাঁয়ে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি, স্ত্রী ও শশুর বাড়ির সদস্য বিরুদ্ধে হত্যার অভিযোগ সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০ পরিবারকে ঘর তুলে দেবেন প্রধানমন্ত্রী:ডিসি জাহিদুল বন্দরে গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকান্ডের একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ  আমের ক্যারেটের আড়ালে ফেনসিডিল পাচার, রূপগঞ্জে ৩৭৭ বোতল উদ্ধার সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ-তাতীলীগের দুই নেতা গ্রেপ্তার ফতুল্লায় ১০ প্যাকেট হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

বন্দরে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটির জেরে এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

বন্দর উপজেলার কালাগাছিয়া ইউনিয়নে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে ডালিম (৩৫) নামে এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অভিযুক্ত ঘাতক পেট কাটা হাবিবের ঘর তল্লাশি করে ৭টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

​স্থানীয় ও এলাকা সূত্রে জানা যায়, শুভকরদী জাহাঙ্গীর নগর এলাকায় রাত ১১টার দিকে দিনমজুর ডালিম আসলে শুভকরদী এলাকার বশির মিয়ার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী পেট কাটা হাবিবের সাথে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। তর্কাতর্কির একপর্যায়ে হাবিব ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা ধারালো চাকু দিয়ে ডালিমকে আঘাত করে দ্রুত স্থান ত্যাগ করে।

​ডালিমের আর্তচিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। নিহত ডালিম আলিসারদী এলাকার মৃত জসীমউদ্দীনের ছেলে।

​সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্ত হাবিবের ঘরে তল্লাশি চালিয়ে ৭টি ধারালো অস্ত্র উদ্ধার করে।

​এ বিষয়ে বন্দর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত হাবিব পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।