, , ,
শিরোনামঃ
রুপগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপনে এমপি দিপু ভূইয়ার নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‌্যালি  বন্দরে মাদকসেবী ডালিম হত্যার ঘটনায় ঘাতক হাবিব গ্রেপ্তার  আড়াইহাজারে নারীকে ব্যবহার করে ‘হানি ট্র্যাপ’ অপহরণের পর মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৩ জন সোনারগাঁয়ে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি, স্ত্রী ও শশুর বাড়ির সদস্য বিরুদ্ধে হত্যার অভিযোগ সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০ পরিবারকে ঘর তুলে দেবেন প্রধানমন্ত্রী:ডিসি জাহিদুল বন্দরে গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকান্ডের একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ  আমের ক্যারেটের আড়ালে ফেনসিডিল পাচার, রূপগঞ্জে ৩৭৭ বোতল উদ্ধার সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ-তাতীলীগের দুই নেতা গ্রেপ্তার ফতুল্লায় ১০ প্যাকেট হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ-তাতীলীগের দুই নেতা গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব (৩৫) ও তাতীলীগ নেতা রাজিবুল ইসলাম রাজা (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে পুলিশের পৃথক দল অভিযান পরিচালনা করে।

পুলিশের একটি দল নারায়ণগঞ্জের বন্দর থানাধীন সোনাকান্দা কিল্লা মসজিদের সামনে থেকে হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তিনি সিদ্ধিরগঞ্জের সাবেক ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

অন্যদিকে, সিদ্ধিরগঞ্জ থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া বিহারী কলোনি এলাকা থেকে রাজিবুল ইসলাম রাজাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তিনি ৬ নম্বর ওয়ার্ড তাতীলীগের প্রচার সম্পাদক ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানা ওসি এমদাদুল হক জানিয়েছে, গ্রেপ্তার দুজনই সন্ত্রাসবিরোধী মামলার আসামি। তাদের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা নেই বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।