, , ,
শিরোনামঃ
আমরা নারায়ণগঞ্জে এআই ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিব যাতে অপরাধীদের শনাক্ত করা যায়: এমপি দিপু অপ-সাংবাদিকতা অভিযোগে সুলতান আটক; মুচলেকায় মুক্ত সিদ্ধিরগঞ্জে জাসাসের ৭ নং ওয়ার্ডে নতুন কমিটি ঘোষণা  বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ  সিদ্ধিরগঞ্জে একাধিক মাদক মামলার আসামি জসিম গ্রেপ্তার  বিএনপি নেতা শামসুদ্দিনের নির্দেশে বৃদ্ধকে পিটিয়ে হত্যা; ভাতিজাসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা শব্দদূষণের বিরুদ্ধে অভিযান  চালিয়েছে পরিবেশ অধিদপ্তর; জরিমানা সিদ্ধিরগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ একজন গ্রেপ্তার  বন্যাদুর্গত প্রতিবন্ধীদের মাঝে দ্রুত সময়ে ত্রাণ নিয়ে হাজির মানবিক ডিসি জাহিদুল ইসলাম মিঞা সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার 

রূপগঞ্জে বালু নদীর ওপর দীর্ঘদিনের প্রতীক্ষিত সেতু দ্রুত নির্মাণের দাবি দিপু ভূঁইয়ার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

রূপগঞ্জে বালু নদীর ওপর দীর্ঘদিনের প্রতীক্ষিত সেতু দ্রুত নির্মাণের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ দাবি জানান।

বক্তব্যের শুরুতে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি মনোনয়ন দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তাকে নির্বাচিত করে সংসদে পাঠানোর জন্য রূপগঞ্জবাসীর প্রতিও ধন্যবাদ জানান।

তিনি বলেন, রূপগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি বালু নদীর ওপর একটি সেতু নির্মাণ। কিন্তু নানা জটিলতায় প্রকল্পটি এখনো বাস্তবায়ন হয়নি।

তিনি আরও বলেন, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেতুটি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরবর্তীতে ২০০৩ সালে টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হলেও এখন পর্যন্ত মাত্র আটটি পিলার নির্মাণের পর প্রকল্পটি স্থবির হয়ে রয়েছে।

সংসদ সদস্য দিপু বলেন, সেতুটি নির্মিত হলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাতায়াত আরও সহজ হবে। এতে সময় সাশ্রয় হবে, যানজট কমবে এবং রূপগঞ্জের সাধারণ মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রকল্পটি পুনরায় চালু করে বাস্তবায়নের জোর দাবি জানান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।