, , ,
শিরোনামঃ
আমরা নারায়ণগঞ্জে এআই ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিব যাতে অপরাধীদের শনাক্ত করা যায়: এমপি দিপু অপ-সাংবাদিকতা অভিযোগে সুলতান আটক; মুচলেকায় মুক্ত সিদ্ধিরগঞ্জে জাসাসের ৭ নং ওয়ার্ডে নতুন কমিটি ঘোষণা  বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ  সিদ্ধিরগঞ্জে একাধিক মাদক মামলার আসামি জসিম গ্রেপ্তার  বিএনপি নেতা শামসুদ্দিনের নির্দেশে বৃদ্ধকে পিটিয়ে হত্যা; ভাতিজাসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা শব্দদূষণের বিরুদ্ধে অভিযান  চালিয়েছে পরিবেশ অধিদপ্তর; জরিমানা সিদ্ধিরগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ একজন গ্রেপ্তার  বন্যাদুর্গত প্রতিবন্ধীদের মাঝে দ্রুত সময়ে ত্রাণ নিয়ে হাজির মানবিক ডিসি জাহিদুল ইসলাম মিঞা সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার 

মাকে হত্যা করে মরদেহ গুমের চেষ্টা, বাধা দেয়ায় স্ত্রীকে ছুরিকাঘাত

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

টাঙ্গাইলের মধুপুরে মাদকের টাকা চেয়ে না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে।

শুক্রবার (১৪ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে মধুপুর উপজেলার শালিকা গ্রামে এ ঘটনা ঘটে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবীর জানান, উপজেলার শালিকা পাগুর মোড়ে পূর্ব পাশে খাইরুল পাগলের ছেলে রাজীব পাগলা ইফতারের পর তার মায়ের কাছে নেশার জন্য টাকা চেয়ে টাকা না পাওয়ায় তার মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। পরে মায়ের মরদেহ স্থানীয় আনারস বাগানে নিয়ে পুঁতে রাখার সময় তার স্ত্রী বাধা দিলে তার স্ত্রীকেও কুপিয়ে আহত করে। এরপর স্থানীয়রা তার স্ত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে পাঠায়।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় ৩ জন আহত রয়েছে। রাজীবকে গ্রেফতার করার জন্য অভিযান চলমান রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।