মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা  আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপগান, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ হকারদের ব্যাকগ্রাউন্ডে কেউ না কেউ আছে তারা সাপোর্ট ও নিরাপত্তা দিচ্ছে,এই গ্রুপটাকে খুঁজে বের করতে হবে: এমপি কালাম জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহানগরের ২৭টি ওয়ার্ডে আমাদের কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে: রাকিব নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে এমপি মান্নানের নির্দেশে  যানজট নিরসনে ২০ জন সেচ্ছাসেবী সড়কে সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন

রাজশাহীতে গ্রাম্য সালিশে পুলিশের উপস্থিতিতে সংঘর্ষ, নিহত ১

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
রাজশাহীর চারঘাটে গ্রাম্য সালিশে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে রেজাউল করিম (৩৫) নামে এক ভ্যানচালক মারা গেছেন।

শনিবার (৯ জানুয়ারি) বেলা ৩টার দিকে চারঘাট ও পুঠিয়া উপজেলার সীমান্তবর্তী শিশুতলা-বটতলা এলাকায় এই সংঘর্ষ হয়।

নিহত ভ্যানচালক রেজাউল করিম চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের গ্রামশিবপুর এলাকার হালিম উদ্দিনের ছেলে।

মুমূর্ষু অবস্থায় বিকেল ৪টার দিকে আহত রেজাউল করিমকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে মরদেহ রামেক হাসপাতাল মর্গে নেয়া হয়।

এ ঘটনায় অন্তত ৮ জনকে আটক করেছে পুলিশ। সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুঠিয়ার বানেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান আলী জানান, পুঠিয়ার দিঘলকান্দি ও চারঘাটের গ্রামশিবপুরের লোকজন মাঝে মধ্যেই ঝগড়া-বিবাদ লিপ্ত হতেন। সম্প্রতি তুচ্ছ ঘটনা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মারামারি হয়। বিষয়টি মীমাংসার জন্য শনিবার যোহর নামাজের পর দুই গ্রামের মাঝামাঝি শিশুতলা-বটতলা এলাকায় লোকজনকে নিয়ে সালিশ বৈঠক বসে। সেখানে পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু ও চারঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফকরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ঘটনাস্থলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) আবুল কালাম সাহিদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চারঘাট) মো. নুরে আলমসহ পুঠিয়া ও চারঘাট থানার কর্মর্তারাও উপস্থিত ছিলেন।

চারঘাটের শলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান জানান, তিনি জরুরি কাজে রাজশাহীতে ছিলেন। এখান থেকেই এলাকায় সংঘাতের খবর পান।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, বিরোধ মেটাতে সালিশ আয়োজন করা হয়েছিল। কিন্তু সালিশ চলাকালে দীঘলকান্দী গ্রামের লোকজন দেশীয় অস্ত্র হাতে গ্রামশিবপুর এলাকার লোকদের উপর হামলা চালান। এতে আবারও শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষে গ্রামশিবপুরের বাসিন্দা রেজাউল মারা যান। আহত হন আরো বেশ কয়েকজন। এরপর সালিশ বন্ধ হয়ে যায়।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ দীঘলকান্দী গ্রামের সবুজ আলী ও আবু শামাকে আটক করা হয়েছে। পরে আরও ৬ জনকে আটক করে পুলিশ। জড়িতদের ধরতে অভিযান চলছে।

ওসি আরো বলেন, গত কয়েকদিন ধরেই তুচ্ছ ঘটনা নিয়ে দুই গ্রামবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছিল। আমরা দুপক্ষকে নিয়ে সমঝোতায় বসেছিলাম। এরই মধ্যে আবারও সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের একজনের মৃত্যুর খবর পেয়েছি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, ঘটনাস্থলে আমাদের পুলিশ মোতায়েন রয়েছে। আর যেহেতু সংঘর্ষের স্থান চারঘাট থানা এলাকার মধ্যে তাই পুরো বিষয়টি তারা তদারকি করছেন। এই মুহূর্তে আমরা চারঘাট থানা পুলিশকে সহায়তায় কাজ করছি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।