সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে মজুদ রাখা ১১২০ ছিটান জ্বালানি তেল উদ্ধার করলো ভ্রাম্যমান আদালত  সোনারগাঁয়ে তেলবাহী গাড়ি উদ্ধার করতে এসে লুট হওয়া ৭ গ্রেনেড উদ্ধার করলো ডিবি পুলিশ  আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ১১ দিনব্যাপী হাম–রুবেলা টিকাদান ক্যাম্পেইন আধুনিক বিশ্বে বিজ্ঞানের উন্নয়ন দ্রুত এগিয়ে যাচ্ছে: সাংসদ আবুল কালাম শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার মশিউর রনির বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন মামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় যুবদল বন্দরে মাদক বিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ বন্দরে পিতা-মাতার সাথে অভিমান করে ১৫ বছরের স্কুল ছাত্রীর আত্মহত্যা  শীতলক্ষ্যাকে কীভাবে বাঁচাতে হবে, সেটাও আজকের এই প্রদর্শনী আমাদের সামনে তুলে ধরেছে: প্রশাসক সাখাওয়াত

বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে কাউন্সিলর খোকন এর শুভেচ্ছা ও অভিনন্দন 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে সকল নেতা-কর্মী ও সমর্থকদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক ও নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ ইফতেখার আলম খোকন ।

শনিবার ২২ জুন রাতে এক শুভেচ্ছা বানীতে তিনি এ অভিনন্দন জানান।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ এবং জাতীয় চার নেতাসহ স্বাধীনতা সংগ্রামে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা ও গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাফল্য কামনা করে শুভেচ্ছা বাণীতে

কাউন্সিলর খোকন বলেন, ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৪৯ সালের ২৩ জুন প্রগতিবাদী নেতাদের উদ্যোগে আহূত এক কর্মী সম্মেলনে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে বাঙালি জাতির মুক্তির বার্তা নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করেছিল।

তিনি আরোও বলেন, বাঙালী জাতির প্রতিটি অর্জনেরও দাবিদার প্রাচীন ও সুবিশাল এ রাজনৈতিক দলটি। পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে হাজার বছরের কাঙ্খিত বাঙালি জাতির স্বাধীনতা লাভসহ সকল মহতী অর্জনের নেতৃত্বে ছিল জনগণের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যার মহানায়ক ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাঙালি জাতির সমৃদ্ধ ভবিষ্যৎ রচনার আলোকোজ্জ্বল পথ তথা আর্থ-সামাজিক- সার্বিক মুক্তির লক্ষ্যে কাজ করে চলেছেন।  বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বাধীনতার স্বপক্ষের জনগণকে বাংলাদেশ আওয়ামীলীগ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল উন্নয়নে শামিল হয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।