, , ,
শিরোনামঃ
পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান বন্দরে প্রকাশ্যে স্বর্ণের দোকানে ডাকাতি: এক যুবক গ্রেপ্তার, ১৮ ইঞ্চি চাকু উদ্ধার সিদ্ধিরগঞ্জে মৃত শ্রমিক নেতাকর্মীদের স্মরণে দোয়া মাহফিল, আর্থিক সহায়তা প্রদান রাজপথে বিএনপির উপস্থিতি আতঙ্কের নয়, জনগণের নিরাপত্তার জন্য: মাসুকুল ইসলাম রাজীব মাদক-সন্ত্রাস নির্মূলে যে-ই হোক, কোনো ছাড় নেই: এড. সাখাওয়াত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকারের সহযোগিতার আশ্বাস মামুন মাহমুদের নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে এনডিএ চেয়ারম্যান রাজীবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুতের তারে দগ্ধ ৫ ছাত্রী, চারজনের অবস্থা আশঙ্কাজনক রূপগঞ্জে ৮ শতাধিক কৃতি শিক্ষার্থী পেল মেধা বৃত্তি ও সম্মাননা আল হেলাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের ব্যাচ-৯৩-এর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত

টঙ্গীবাড়ী উপজেলা কমিটির সভাপতি হানিফ ও সাধারণ সম্পাদক রাকিব নির্বাচিত

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন’-এর মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলা কমিটির সভাপতি পদে মো. হানিফ হাসান এবং সাধারণ সম্পাদক পদে মো. রাকিব ফকির নির্বাচিত হয়েছেন।

আজ ১৯-০৬-২৬ইং শুক্রবার অনুষ্ঠিত কমিটির সভায় সকল সদস্যের কণ্ঠভোটের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট লাকি আক্তার, কেন্দ্রীয় কমিটির পরিচালক তদন্ত ও মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. সাইদুর রহমান সাইদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখ এবং সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান সুমন।

টঙ্গীবাড়ী উপজেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সহিদুর রহমান, প্রচার সম্পাদক কাউসার শেখ, অর্থ বিষয়ক সম্পাদক রাকিব শেখ, সহকারী মহিলা বিষয়ক সম্পাদিকা রুনা বেগমসহ কমিটির অন্যান্য সদস্যগণ।

অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল বলেন, সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে টঙ্গীবাড়ী উপজেলা কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে জনগণের কল্যাণে ও জনস্বার্থে কাজ করার আহ্বান জানান।

এ সময় কেন্দ্রীয় মহাসচিব অ্যাডভোকেট লাকি আক্তার ও কেন্দ্রীয় পরিচালক তদন্ত মো. সাইদুর রহমান সাইদ সাংগঠনিক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

নবনির্বাচিত কমিটি মানবাধিকার সুরক্ষা, আইন সহায়তা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।