, , ,
শিরোনামঃ
পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান বন্দরে প্রকাশ্যে স্বর্ণের দোকানে ডাকাতি: এক যুবক গ্রেপ্তার, ১৮ ইঞ্চি চাকু উদ্ধার সিদ্ধিরগঞ্জে মৃত শ্রমিক নেতাকর্মীদের স্মরণে দোয়া মাহফিল, আর্থিক সহায়তা প্রদান রাজপথে বিএনপির উপস্থিতি আতঙ্কের নয়, জনগণের নিরাপত্তার জন্য: মাসুকুল ইসলাম রাজীব মাদক-সন্ত্রাস নির্মূলে যে-ই হোক, কোনো ছাড় নেই: এড. সাখাওয়াত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকারের সহযোগিতার আশ্বাস মামুন মাহমুদের নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে এনডিএ চেয়ারম্যান রাজীবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুতের তারে দগ্ধ ৫ ছাত্রী, চারজনের অবস্থা আশঙ্কাজনক রূপগঞ্জে ৮ শতাধিক কৃতি শিক্ষার্থী পেল মেধা বৃত্তি ও সম্মাননা আল হেলাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের ব্যাচ-৯৩-এর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে মৃত শ্রমিক নেতাকর্মীদের স্মরণে দোয়া মাহফিল, আর্থিক সহায়তা প্রদান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

মো: মিঠুন মিয়া, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মৃত শ্রমিক নেতা ও সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মৃত শ্রমিকদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বাদ জোহর সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনালে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক-কভার্ডভ্যান মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের শিমরাইল শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ শ্রমিক, চালক ও হেলপারদের যৌথ অংশগ্রহণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষভাবে মৃত শ্রমিক নেতা ও সদস্যদের অবদানের কথা স্মরণ করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মরহুম আরজু দেওয়ানসহ রফিকুল ইসলাম রতন, কামরুল ইসলাম, আলহাজ্ব মো. কফিল উদ্দিন, হাসান পারভেজ, সিরাজুর ইসলাম মেম্বার, মনির হোসেন ও দেলোয়ার হোসেন দেলুসহ প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস. এম. আসলাম। তিনি শ্রমজীবী মানুষের পারস্পরিক সহযোগিতা ও প্রয়াত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন। শ্রমিকদের কল্যাণে সংগঠন ও সহকর্মীদের মধ্যে সহযোগিতার এই ধারাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে প্রয়াত শ্রমিকদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। আয়োজকরা জানান, শ্রমিকদের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং প্রয়াত সহকর্মীদের স্মরণ করা সংগঠনের মানবিক দায়িত্বের অংশ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এ. রহমান মার্কেটের বাইতুল রহমানিয়া পাঞ্জেগানা মসজিদের ইমাম মাওলানা ইউসুফ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক-কভার্ডভ্যান মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, প্রচার সম্পাদক হাজী নাছির উদ্দিন, শিমরাইল শাখার সভাপতি আইয়ুব আলী মুন্সি, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পিএস মো. সেলিম হোসেন দিপু, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টি. এইচ. তোফা এবং ৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

এ ছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাধারণ শ্রমিক, চালক-হেলপার এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।