, , ,
শিরোনামঃ
নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ফতুল্লায় যুবলীগ নেতা মিঠুকে ছাড়াতে বিএনপি নেতা রিয়াদের তদবিরের অভিযোগ সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পি’ষ্ট হয়ে অ’জ্ঞাত নারীর মৃ’ত্যু শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন থাকবে ফতুল্লায় ভেকু কেটে বিক্রির অভিযোগ, বিএনপির বহিষ্কৃত নেতাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতারে পুলিশের অভিযান, মদনগঞ্জে স্থানীয়দের বিক্ষোভ এডিপির অর্থায়নে নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা ফতুল্লায় একটি বাসায় চুরির ঘটনায় প্রায় কোটি টাকার স্বর্ণালংকারসহ গাড়িচালক হোসেন গ্রেপ্তার সেবা প্রার্থীদের জন্য নির্মিত অপেক্ষার স্থান ‘অন্তরে বন্দর’ উদ্বোধন;জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ১৬ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড 

যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

বেনাপোল প্রতিনিধি :

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৯ লাখ ৫৯ হাজার ৬৮০ টাকার চোরাচালান মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বিজিবি জানান, রবিবার (৩০ আগস্ট) যশোরের বেনাপোল আইসিপি (চেকপোস্ট) ও আমড়াখালি চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ভারতীয় শাড়ি, ৩২টি শাড়ি, ৯৭ কেজি ফুসকা, তিন কেজি কিসমিস, আড়াই কেজি জিরা, ৪৭টি চকলেট, ৪৪৩টি কসমেটিক্সসহ সনপাপড়ি, চাটনি ও পেস্তাবাদাম আটক করে। আটককৃত মালামালের মূল্য ৯ লাখ ৫৯ হাজার ৬৮০ টাকা।

এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে তিনি জানান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।