নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় দুইজন, মাদকসেবী হিসেবে ১৬ জন এবং ওয়ারেন্টভুক্ত দুইজনসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ১৬ জন হলেন—মো. জিপ্টন (৫৫), মো. গোলজার হোসেন (৫০), মো. সায়িম (২১), মো. সেলিম শেখ (৪০), বাদল মিয়া (৬২), মো. রুবেল মিয়া (৪০), মো. শাহাদাত (২৬), মো. সিয়াম (১৯), মো. রতন হোসেন (৫৫), কুদরত আলী (৩০), আবুল কাশেম (৫৫), লিমন (৩২), সৈকত মিয়া (২৪), মো. ইব্রাহিম (২৫), মো. মোবারক (৩২) ও মো. শরীফ।
মাদক মামলায় গ্রেপ্তার দুজন হলেন—সোনারগাঁ উপজেলার জোয়ারদী গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মো. রায়হান (২২) এবং বেলপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মো. হৃদয় (২২)।
এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন সোনারগাঁ উপজেলার রহমতপুর গ্রামের আমির হোসেনের ছেলে মোহসিন মিয়া এবং দরপত ঠোটালিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. হাবিবুর রহমান।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মাদক ব্যবসা প্রতিরোধ এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply