, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে স্কুলবাসের চাকায় পিষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু নারায়ণগঞ্জে ছাত্রদল নেতার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ কোবরা বাহিনীর তিন সদস্য গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদকসেবীসহ গ্রেপ্তার ১৯ রাসেল হত্যা মামলায় দুই যুবক গ্রেপ্তার আড়াইহাজারে মূল্যতালিকা ও লাইসেন্সের অনিয়মে তিন ব্যবসায়ীকে জরিমানা আনোয়ার প্রধান ও রিফাতের পদ স্থগিতের প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদের মৌন মিছিল বন্দরে পূজামণ্ডপ পরিদর্শনে কার্তিক ঘোষ, আর্থিক সহায়তা পৌঁছানোর খোঁজখবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে রূপগঞ্জের ইউএস-বাংলা মেডিকেল কলেজের শোভাযাত্রা ও আলোচনা সভা রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ কোবরা বাহিনীর তিন সদস্য গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ কোবরা বাহিনীর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ফতুল্লার কুতুবাইল কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উজ্জল গাজী (২৮), রাসেল আঁকন (৪০) ও সানি (২৭)। পুলিশ জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উজ্জল গাজী ফতুল্লার রামারবাগ এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত চাঁন মিয়া গাজী এবং মায়ের নাম ছালেহা বেগম। তিনি মিশর গার্মেন্টসের পাশে বসবাস করেন।

রাসেল আঁকনের বাবার নাম মৃত কাসেম আঁকন এবং মায়ের নাম কদবানু বিবি। তাঁর স্থায়ী ঠিকানা পটুয়াখালী জেলার সারিকখালী এলাকায়। বর্তমানে তিনি ফতুল্লার কাঠেরপুল এলাকায় মেট্রো গার্মেন্টসের পাশে হাজী হাসেমের বাড়িতে ভাড়া থাকেন।

অন্যদিকে, সানির বাবার নাম মো. রিপন। তিনি ফতুল্লার রামারবাগ এলাকায় মেট্রো গার্মেন্টসের সামনে বসবাস করেন।

ডিবি পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলাজুড়ে মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এসআই মিজানুর রহমান, পিপিএম ও এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল মঙ্গলবার দুপুরে কুতুবাইল কাঠেরপুল এলাকায় অভিযান চালায়। এ সময় চার কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পরে এ ঘটনায় ডিবির এসআই মিজানুর রহমান, পিপিএম বাদী হয়ে ফতুল্লা থানায় এজাহার দায়ের করেন। গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।