, , ,
শিরোনামঃ
বন্দরে পাওনা ২২ লাখ টাকা চাওয়ায় হামলা, প্রাণ গেল ৭২ বছরের বৃদ্ধার ফতুল্লায় ‘কোবরা গ্রুপ’ প্রধান সোহেল খন্দকার গ্রেপ্তার, উদ্ধার বিদেশি রিভলভার-হেরোইন রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২ রূপগঞ্জে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: এমপি দিপু সোনারগাঁয়ে ৬ মাসে ১৬ বছরের দ্বিগুণ উন্নয়ন কাজ পাস করিয়েছি: এমপি মান্নান বন্দরে রেলের উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৪০০ দোকানপাট ও স্থাপনা ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, পুড়েছে ৩০ গোডাউন নারায়ণগঞ্জে দুর্গাপূজায় চার স্তরের নিরাপত্তা, ২৪০ মণ্ডপে থাকবে পুলিশ-আনসার নারায়ণগঞ্জ সদর ইউএনও গোল্ডকাপ ২০২৬: ৮ দলের অংশগ্রহণে থাকছে ১০টি খেলার ইভেন্ট মেধা ও যোগ্যতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে: সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন

রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রী সেজে অটোরিকশা ভাড়া করে চালক রাজন মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার রূপসী-বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজন মিয়া রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী কাহিনা এলাকার মিলন মিয়ার ছেলে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রূপগঞ্জের চনপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে ফয়সাল মিয়া এবং নোয়াখালীর সদর থানার করিমপুর এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে জামাল মিয়া।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, সোমবার রাত ২টার দিকে কয়েকজন যুবক যাত্রী সেজে রূপসী স্ট্যান্ড থেকে রাজন মিয়ার অটোরিকশা ভাড়া করেন। অটোরিকশাটি রূপসী-বাগবাড়ি সেতু এলাকায় পৌঁছালে ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক রাজনকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন তাঁরা। একপর্যায়ে তাঁর গলায় ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রাজনকে উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনার খবর পেয়ে রূপগঞ্জ থানা-পুলিশ অভিযান শুরু করে। পরে তারাবো এলাকায় ধাওয়া করে ছিনতাই হওয়া অটোরিকশাসহ ফয়সাল ও জামালকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নিহত রাজন মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।