, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭০, মাদকসেবী ৪৬ সোনারগাঁয়ে ডাকাত-দস্যুসহ গ্রেপ্তার ৩৫ সোনারগাঁয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নারায়ণগঞ্জ আসছেন হাসনাত আব্দুল্লাহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আনোয়ার প্রধান ও রিফাতের পদ স্থগিত ফতুল্লায় ঝোপ থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দী কিশোরীর মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে রোটারি ক্লাবের মানবিক উদ্যোগ, সেলাই মেশিন-হুইলচেয়ার ও বিয়ের সহায়তা প্রদান মাদক ব্যবসায়ীরা সন্তানদের তিলে তিলে শেষ করছে: আশা সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক ফতুল্লার বিসিকে রাসায়নিক দাহে দুজন দগ্ধ, একজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭০, মাদকসেবী ৪৬

নিউজ ২৪ নারায়ণগঞ্জে 
নারায়ণগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৭ জন মাদক ব্যবসায়ী, ৪৬ জন মাদকসেবী, ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার ৩ জন, অন্যান্য ধারায় ৩ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সদস্য রয়েছেন।
রোববার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে ১১০ পিস ইয়াবা, ৭৪ বোতল ফেয়ারডিল (Fairdyl) ও ১ কেজি গাঁজাসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৪ জন মাদক ব্যবসায়ী, ৯ জন মাদকসেবী, ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিয়মিত মামলার ২ জন আসামি রয়েছেন।

সোনারগাঁ থানার অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৩ জন মাদক ব্যবসায়ী, ১৯ জন মাদকসেবী, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সদস্য রয়েছেন।

এ ছাড়া নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ৫ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে। ফতুল্লা মডেল থানা পুলিশ ২ জন মাদকসেবী ও ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে।
বন্দর থানা পুলিশের অভিযানে মাদকসেবী ৪ জন, নিয়মিত মামলার ১ জন আসামি এবং অন্যান্য ধারায় ৩ জনসহ মোট ৮ জন গ্রেপ্তার হয়েছেন। রূপগঞ্জ থানা পুলিশ ৭ জন মাদকসেবী ও ২ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত ১ জন আসামিকে গ্রেপ্তার করেছে।

জেলা পুলিশের এ বিশেষ অভিযান মাদকবিরোধী কার্যক্রম ও অপরাধ দমনে চলমান তৎপরতার অংশ হিসেবে পরিচালিত হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।