, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে রোটারি ক্লাবের মানবিক উদ্যোগ, সেলাই মেশিন-হুইলচেয়ার ও বিয়ের সহায়তা প্রদান মাদক ব্যবসায়ীরা সন্তানদের তিলে তিলে শেষ করছে: আশা সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক ফতুল্লার বিসিকে রাসায়নিক দাহে দুজন দগ্ধ, একজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ ও জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান দুর্গাপূজায় বিএনপির সহযোগিতার আশ্বাস ইতিবাচক উদ্যোগ: শিখণ সরকার সরকারি তোলারাম কলেজের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ সময় ১০ নভেম্বর রাশেদ খানের নারায়ণগঞ্জ সফরে সক্রিয় ভূমিকায় যুবদল নেতা শেখ মোহাম্মদ অপু রূপগঞ্জে ফারিয়া স্পিনিং মিলসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা  সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস পণ্য বিক্রি ও প্রদর্শনের দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 

ফতুল্লার বিসিকে রাসায়নিক দাহে দুজন দগ্ধ, একজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীতে রাসায়নিক দাহের ঘটনায় আনোয়ার (৪০) ও সামসুল (৩০) নামে দুই ব্যক্তি দগ্ধ হয়েছেন। তাঁদের শরীরের যথাক্রমে ৫৪ ও ৫৫ শতাংশ পুড়ে গেছে। দগ্ধদের মধ্যে সামসুলের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাতে ফতুল্লার বিসিক শিল্পনগরীতে এ ঘটনা ঘটে। পরে তাঁদের উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, দগ্ধ আনোয়ারের শরীরের ৫৪ শতাংশ এবং সামসুলের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া সামসুলের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে কীভাবে এবং কী ধরনের রাসায়নিকের কারণে এ দাহের ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।