নিউজ ২৪ নারায়ণগঞ্জ
মা ইলিশ সংরক্ষণে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় ১১ কেজি ইলিশ মাছও উদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সোনারগাঁয়ের মেঘনা নদীর নুনেরটেক এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা।
অভিযান চলাকালে নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় ১১ কেজি ইলিশ মাছ। পরে উদ্ধার করা মাছগুলো স্থানীয় একটি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
Leave a Reply