, , ,
শিরোনামঃ
এনডিএ চেয়ারম্যান রাজীবের প্রত্যাশা, সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৬৩ তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকার আশ্বাস ক্রীড়ামন্ত্রীর সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও টেঁটাবিদ্ধে আহত ১০ সিদ্ধিরগঞ্জে তাঁতী দলের পদ থেকে ইদ্রিস হাসানকে বহিষ্কার চাঁদাবাজ ও আলোচিত সন্ত্রাসীর তালিকায় শীর্ষে নারায়ণগঞ্জ অঞ্চল বন্দরে ছুরিকাঘাতে মাদক কারবারি রাসেল নিহত সিদ্ধিরগঞ্জে গিয়াস উদ্দিনের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ নারায়ণগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মাদকমুক্ত জেলা গড়তে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব

বন্দরে মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৯

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দরে মাদকবিরোধী অভিযান ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের অংশ হিসেবে পৃথক অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক সেবনরত অবস্থায় ৬ জন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩ জন রয়েছেন।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) বন্দর থানাধীন বিভিন্ন এলাকায় থানা পুলিশের কর্মকর্তা ও ফোর্সের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে অবৈধ মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ৬ জনকে আটক করা হয়। এ ছাড়া বিভিন্ন মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে ৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।