নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের বন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘারমোড়া এলাকায় হাজী আসমত উল্ল্যাহ স্কুলের পেছনে নির্জন স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রাসেল দক্ষিণ ঘারমোড়া এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক। স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।
হত্যাকাণ্ডের খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
Leave a Reply