, , ,
শিরোনামঃ
এনডিএ চেয়ারম্যান রাজীবের প্রত্যাশা, সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৬৩ তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকার আশ্বাস ক্রীড়ামন্ত্রীর সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও টেঁটাবিদ্ধে আহত ১০ সিদ্ধিরগঞ্জে তাঁতী দলের পদ থেকে ইদ্রিস হাসানকে বহিষ্কার চাঁদাবাজ ও আলোচিত সন্ত্রাসীর তালিকায় শীর্ষে নারায়ণগঞ্জ অঞ্চল বন্দরে ছুরিকাঘাতে মাদক কারবারি রাসেল নিহত সিদ্ধিরগঞ্জে গিয়াস উদ্দিনের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ নারায়ণগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মাদকমুক্ত জেলা গড়তে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব

তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকার আশ্বাস ক্রীড়ামন্ত্রীর

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং তরুণদের ক্রীড়ামুখী করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন ক্রীড়ামন্ত্রী আমিনুল ইসলাম ও নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যসচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

সম্প্রতি ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়। এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও ক্রীড়াবিদ সোহেল আহমেদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন ক্রীড়ামন্ত্রী আমিনুল ইসলাম। তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করতে হবে। খেলাধুলার সুযোগ ও প্রয়োজনীয় সহযোগিতার অভাবে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় হারিয়ে যাচ্ছেন। তাঁদের চিহ্নিত করে সহায়তার মাধ্যমে আবারও খেলার মাঠে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।

মন্ত্রী আরও আশাবাদ ব্যক্ত করেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থা স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার এবং নতুন প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, তরুণদের অংশগ্রহণ বাড়ানো এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে অভিজ্ঞ ও জাতীয় পর্যায়ের ক্রীড়া ব্যক্তিত্বদের পরামর্শ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা, তাঁদের উপযুক্ত প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে একটি শক্তিশালী ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব।

তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল হবে এবং নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়েরা নিজেদের যোগ্যতা বিকাশের সুযোগ পাবে।

 

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।