, , ,
শিরোনামঃ
ফতুল্লায় ঝোপ থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দী কিশোরীর মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে রোটারি ক্লাবের মানবিক উদ্যোগ, সেলাই মেশিন-হুইলচেয়ার ও বিয়ের সহায়তা প্রদান মাদক ব্যবসায়ীরা সন্তানদের তিলে তিলে শেষ করছে: আশা সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক ফতুল্লার বিসিকে রাসায়নিক দাহে দুজন দগ্ধ, একজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ ও জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান দুর্গাপূজায় বিএনপির সহযোগিতার আশ্বাস ইতিবাচক উদ্যোগ: শিখণ সরকার সরকারি তোলারাম কলেজের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ সময় ১০ নভেম্বর রাশেদ খানের নারায়ণগঞ্জ সফরে সক্রিয় ভূমিকায় যুবদল নেতা শেখ মোহাম্মদ অপু রূপগঞ্জে ফারিয়া স্পিনিং মিলসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা 

সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে গ্যাসলাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে স্বামী-স্ত্রীও রয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে কাঁচপুর এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মো. শরিফ (৩৪), তাঁর স্ত্রী রোজিনা (৩০), রোজিনার ভাই রিয়াজ (২২) এবং মো. রনি (১৯)। তাঁরা সবাই পরস্পরের নিকটাত্মীয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দগ্ধ চারজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের মধ্যে রনির শরীরের ৭০ শতাংশ, রোজিনার ৬০ শতাংশ এবং শরিফ ও রিয়াজের প্রত্যেকের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।