, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে স্কুলবাসের চাকায় পিষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু নারায়ণগঞ্জে ছাত্রদল নেতার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ কোবরা বাহিনীর তিন সদস্য গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদকসেবীসহ গ্রেপ্তার ১৯ রাসেল হত্যা মামলায় দুই যুবক গ্রেপ্তার আড়াইহাজারে মূল্যতালিকা ও লাইসেন্সের অনিয়মে তিন ব্যবসায়ীকে জরিমানা আনোয়ার প্রধান ও রিফাতের পদ স্থগিতের প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদের মৌন মিছিল বন্দরে পূজামণ্ডপ পরিদর্শনে কার্তিক ঘোষ, আর্থিক সহায়তা পৌঁছানোর খোঁজখবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে রূপগঞ্জের ইউএস-বাংলা মেডিকেল কলেজের শোভাযাত্রা ও আলোচনা সভা রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বন্দরে পূজামণ্ডপ পরিদর্শনে কার্তিক ঘোষ, আর্থিক সহায়তা পৌঁছানোর খোঁজখবর

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্ট্রার্কটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিবের দেওয়া আর্থিক সহায়তা প্রতিটি পূজামণ্ডপে পৌঁছেছে কি না, তা খোঁজ নিতে বন্দরের কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি কার্তিক ঘোষ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় তিনি বন্দরের শ্রী শ্রী লাল দিপুর মন্দির, বৃন্দাবন মন্দির, একরামপুর জেলেপাড়া মন্দিরসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন এবং উপহারস্বরূপ দেওয়া আর্থিক সহায়তা যথাযথভাবে পৌঁছেছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার নির্বাহী সভাপতি গৌতম সরকার, সাধারণ সম্পাদক মিঠুন মোদক, জ্যেষ্ঠ সহসভাপতি নিতাই দত্ত ও বিধান কৃষ্ণ দত্তসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।